তামিলনাড়ু-মুখ্যমন্ত্রী-থালাপতি বিজয়-newsedge24

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই রাজ্যের মদ বিক্রয় সংস্থা তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের (তাসম্যাক) কথিত দুর্নীতি ও অনানুষ্ঠানিক অর্থ আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, মদ বিক্রি থেকে অর্জিত প্রতিটি রুপি যেন সরাসরি রাজ্য কোষাগারে জমা হয় এবং কোনো ধরনের অর্থপাচার বা ‘পার্টি ফান্ড’ সংগ্রহ যেন না ঘটে।

সরকারি সূত্রের বরাতে জানা গেছে, তাসম্যাকের মাধ্যমে প্রতি মাসে প্রায় ১০২ কোটি রুপি অনানুষ্ঠানিকভাবে ‘পার্টি ফান্ড’ হিসেবে আদায় করা হতো। গত পাঁচ বছরে এভাবে প্রায় ১,৬০০ কোটি রুপি রাজ্যের রাজস্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

আরও পড়ুন: রাউল ক্যাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করল যুক্তরাষ্ট্র

নিষেধাজ্ঞা ও আবগারি বিষয়ক মন্ত্রী কে. ভিগনেশ জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি স্বচ্ছ ও নির্ভুল ব্যবস্থা চালুর কাজ চলছে। রাজ্যজুড়ে তাসম্যাকের ৪,০৪৮টি খুচরা বিক্রয়কেন্দ্র রয়েছে এবং প্রতি মাসে প্রায় ৮৮ লাখ ক্রেতা এখান থেকে মদ ক্রয় করেন।

মুখ্যমন্ত্রী বিজয় স্পষ্ট করে বলেছেন, “দুর্নীতি বা মানুষের দুর্ভোগ থেকে অর্জিত রাজস্ব এই সরকারের প্রয়োজন নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *